ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবার মান তলানিতে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৮ ১১:৪২:০৪
মেহেরপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবার মান তলানিতে মেহেরপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবার মান তলানিতে
নিজস্ব প্রতিবেদক
মেহেরপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে জনবল ও চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবার মান তলানিতে। জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন স্টাফরা। কেন্দ্রটিতে অপারেশন থিয়েটার থাকলেও তা অকেজো হয়ে পড়ে আছে। প্রায় দেড় দশক ধরে বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন। ফলে স্বাস্থ্য কেন্দ্রটিতে সেবা নিতে আসা স্থানীয়রা পড়ছেন ভোগান্তিতে।

 
প্রতিষ্ঠানটিতে ৮ জন কর্মরত থাকার কথা থাকলেও তিনটি পদই শূন্য। একজন মেডিকেল অফিসার থাকার কথা থাকলে সে পদটিও খালি। জনবল সংকটের কারণে স্বাস্থ্য সেবা কেন্দ্রটির সেবার মান তলানিতে।


মেহেরপুরের প্রসূতি মায়েদের কাছে এখনো একমাত্র ভরসার জায়গা কেন্দ্রটি। দেওয়া হয় গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণ। সেবা দিতে গিয়ে অনেক স্টাফকে অতিরিক্ত ডিউটি করতে হচ্ছে। এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি কিংবা ব্লাড গ্রুপিংয়ের কোনো ব্যবস্থা নেই । অপারেশন থিয়েটার থাকলেও এনেস্থিসিয়া ডাক্তারের অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন। একই সঙ্গে ওষুধের সংকটের কারণে ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে আসা ভুক্তভোগীরা। বাইরে থেকে ওষুধ কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ