ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অবরোধ অব্যাহত থাকলে হরমুজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৮ ১০:৪৫:০৪
অবরোধ অব্যাহত থাকলে হরমুজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের অবরোধ অব্যাহত থাকলে হরমুজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
নিজস্ব প্রতিবেদক
ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, এই জলপথ দিয়ে চলাচল করতে হলে ইরানের অনুমতির প্রয়োজন হবে।

গত সপ্তাহান্তে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন গালিবাফ। তিনি তার পোস্টে আরো বলেন, প্রণালিটি খোলা থাকবে নাকি বন্ধ থাকবে এবং এটি নিয়ন্ত্রণের নিয়মকানুন ‘সামাজিক মাধ্যমে নয়, বরং মাঠ পর্যায়ে নির্ধারিত হবে’।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এর আগে ঘোষণা দেন, প্রণালিটি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ‘যুদ্ধবিরতির অবশিষ্ট মেয়াদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত’। ট্রাম্প এই পদক্ষেপকে স্বাগত জানালেও জোর দিয়ে বলেছেন, সংঘাত পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ