ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

থামতে বললেন ট্রাম্প, যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৭ ২০:৫৩:২৭
থামতে বললেন ট্রাম্প, যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর থামতে বললেন ট্রাম্প, যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর
নিজস্ব প্রতিবেদক
লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মাথায় হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, হিজবুল্লাহকে ‘নির্মূল’ করার কাজ এখনো শেষ হয়নি।
 
একটি রেকর্ড করা বার্তায় নেতানিয়াহু বলেন, ‘আমাদের কাজ এখনো শেষ হয়নি। হিজবুল্লাহর অবশিষ্ট রকেট ও ড্রোন হুমকির মোকাবিলায় আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।’

তিনি পুনরায় জোর দিয়ে বলেন, হিজবুল্লাহর সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করাই ইসরাইলি বাহিনীর মূল লক্ষ্য।

নেতানিয়াহুর এই মারমুখী অবস্থানের বিপরীতে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইসরাইলকে আর লেবাননে বোমা হামলার অনুমতি দেওয়া হবে না।

তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘যথেষ্ট হয়েছে, আর নয় (এনাফ ইজ এনাফ!!!)।’

ইসরাইলি প্রধানমন্ত্রীর এই ঘোষণা চলমান যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের প্রকাশ্য বিরোধিতার পর নেতানিয়াহু পরবর্তী সময়ে কী পদক্ষেপ নেন, এখন সেটিই দেখার বিষয়।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ