ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৭ ১৯:১০:১২
হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার
নিজস্ব প্রতিবেদক
হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ থেকে পাঠানো উপহারসামগ্রী শুক্রবার ঢাকা হজ অফিসে পৌঁছেছে।

 
হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, প্রধানমন্ত্রীর পক্ষ হতে আল্লাহর মেহমানদের জন্য কয়েক ধরনের উপহারসামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে এক লক্ষ বোতল মিনারেল ওয়াটার যা হজক্যাম্পে আগত হজযাত্রীদেরকে সরবরাহ করা হচ্ছে।


এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ হতে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য ব্যাকপ্যাক, সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুর প্রেরণ করা হয়েছে। এসকল উপহারসামগ্রী প্যাকেটজাত করা হয়েছে এবং তা উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের নিকট হস্তান্তর করা হবে।

আজ রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবছর বাংলাদেশ হতে ৭৮,৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ