ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিআরডিবি’র সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৭ ০০:৫৯:৫৫
কাউখালীতে কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিআরডিবি’র সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাউখালীতে কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিআরডিবি’র সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
 
কাউখালী প্রতিনিধি:
 
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর উদ্যোগে পিরোজপুরের কাউখালী উপজেলার কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে এক বিশেষ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়েছে।বাল্য বিয়েকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উক্ত প্রতিষ্ঠানের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আহসান হাবিব মিলন। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ জিনারুল ইসলাম।ছাত্রীদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে একটি বিশেষ প্রকল্পের ঘোষণা দেওয়া হয়।

 যেখানে বলা হয়েছে, ছাত্রীরা ২০০ টাকা সঞ্চয় করলে সরকার থেকে আরও ৪০০ টাকা বোনাস হিসেবে প্রদান করা হবে। প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বাল্যবিবাহের কুফল এবং নারীর ক্ষমতায়নে শিক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি মেয়ের জীবনের সম্ভাবনাকে নষ্ট করে দেয়। তাই নিজেকে স্বাবলম্বী করতে পড়াশোনার পাশাপাশি সঞ্চয়ের মানসিকতা গড়ে তোলা জরুরি। ছাত্রীদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বিআরডিবি এই বিশেষ উদ্যোগ নিয়েছে।

কোনো ছাত্রী নিজ অ্যাকাউন্টে ২০০ টাকা সঞ্চয় করলে সরকারি তহবিল থেকে অতিরিক্ত ৪০০ টাকা যুক্ত করা হবে। এই পদক্ষেপ ছাত্রীদের মাঝে সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে উচ্চশিক্ষা বা প্রয়োজনে বড় সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠান শেষে ১৮ বছর পূর্ণ হওয়ায় ৮জন কিশোরীকে এক লক্ষ ৪৩ হাজার ৫০ টাকার চেক দেওয়া হয়।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ