ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে নিষেধ, সাংবাদিকদের অনুষ্ঠান বয়কট

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৬ ২৩:১৫:২৭
তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে নিষেধ, সাংবাদিকদের অনুষ্ঠান বয়কট তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে নিষেধ, সাংবাদিকদের অনুষ্ঠান বয়কট

মোঃ মোহন মিয়া
স্টাফ রিপটার 


পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) শুকরিয়া পারভীনের বক্তব্য ভিডিও করতে নিষেধ করার প্রতিবাদে অনুষ্ঠান বয়কট করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

জানা গেছে, তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শুকরিয়া পারভীনের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার পরিচিতি পর্ব শেষে জেলা প্রশাসক যখন বক্তব্য প্রদান শুরু করেন, তখন উপস্থিত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে তার বক্তব্য ভিডিও করতে যান।

এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের বাধা প্রদান করে বলেন, “আপনারা আমার ভিডিও করবেন না। আমি এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হইনি যে আমার বক্তব্য ভিডিও করতে হবে।

জেলা প্রশাসকের এমন আকস্মিক নিষেধাজ্ঞায় উপস্থিত সাংবাদিকরা হতভম্ব হয়ে পড়েন। তারা একে পেশাগত অবমাননা হিসেবে গণ্য করে তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান বয়কট করে হলরুম থেকে বেরিয়ে আসেন। 

সাংবাদিকদের অভিযোগ, পেশাদারিত্বের খাতিরে নিউজের প্রয়োজনে তারা ভিডিও করতে গিয়েছিলেন, কিন্তু জেলা প্রশাসক তাদের দায়িত্ব পালনে বাধা দিয়ে সংবাদকর্মীদের অপমান করেছেন।

এ বিষয়ে মতবিনিময় সভায় আমন্ত্রিত সকল গণমাধ্যমকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সাংবাদিকদের কাজই হলো তথ্যের প্রয়োজনে ছবি ও ভিডিও ধারণ করা। নবাগত জেলা প্রশাসক যেভাবে আমাদের ভিডিও করতে নিষেধ করেছেন, তা আমাদের পেশাদারিত্বের ওপর আঘাত। জেলায় এর আগে কোনো জেলা প্রশাসকের কাছ থেকে এমন আচরণ আমরা দেখিনি।

এই ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে। তারা মনে করছেন, একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন আচরণ মুক্ত গণমাধ্যমের অন্তরায়।

বিষয়টি পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের কাছে জানালে তিনি বলেন, বিষয়টি জানলাম। বিষয়টি নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন -২ শাখার উপ সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠি অনুযায়ী পঞ্চগড় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন শুকরিয়া পারভীন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ