ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৬ ২২:২৮:৪৬
​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।। 

কুমিল্লার বুড়িচং উপজেলায় লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে ডিজেল বিক্রি ও মজুদ রাখার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় জরিমানা আদায়ের পাশাপাশি বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

(১৬ এপ্রিল) বৃহস্পতিবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।

তিনিজিানান বুধবার রাতে উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জেলা এনএসআই, কুমিল্লার তথ্যের ভিত্তিতে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এসময় বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফুর রহমান ও এসআই জিয়া উপস্থিত ছিলেন।

অভিযানে দেখা যায়, ‘সূর্যমুখী’ নামীয় এজেন্সি লাইসেন্সের শর্ত ভঙ্গ করে এজেন্সির বাইরে তেলের গাড়িসহ ‘জনপ্রিয় ট্রেডার্স’-এ কোনো প্রকার চালান বা মেমো ছাড়াই ডিজেল বিক্রি করছে। এ অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারা অনুযায়ী ‘জনপ্রিয় ট্রেডার্স’-কে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এসময় প্রায় ২ হাজার ৫০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

পরে জব্দকৃত জ্বালানি তেল নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয় প্রশাসন। নিলামে দুটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সর্বোচ্চ দরদাতা হিসেবে মেসার্স জিসান ফুয়েল স্টেশন, ভরসার বাজার, বুড়িচং-এর স্বত্বাধিকারী মো. আব্দুস সালামের কাছে ২ লাখ টাকায় জ্বালানি বিক্রি করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে জ্বালানি বিক্রি ও মজুদ রাখার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। কালিকাপুর বাজারে অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ