ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান চুক্তিতে রাজি না হলে যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: হেগসেথ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৬ ২০:৪৫:৩৪
ইরান চুক্তিতে রাজি না হলে যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: হেগসেথ ইরান চুক্তিতে রাজি না হলে যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: হেগসেথ
নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন ইরানের বন্দরে অবরোধ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরার।

ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের এ কথা বলেন হেগসেথ। তিনি বলেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে, কারণ ইরানের এখন আর কোনো নৌবাহিনী নেই।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরো দাবি করছেন, ইরান যেসব সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে সে সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত আছে। তিনি বলেন, আমরা আপনাদের ওপর নজর রাখছি।

হেগসেথ বলেছেন, ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয় তবে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ