ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক সেনাকর্মকর্তা মাঞ্জিল ৩য় দফায় ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৬ ১৮:০৫:২৩
সাবেক সেনাকর্মকর্তা মাঞ্জিল ৩য় দফায় ৫ দিনের রিমান্ডে সাবেক সেনাকর্মকর্তা মাঞ্জিল ৩য় দফায় ৫ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার চাকুরীচ্যুত সাবেক মেজর মাঞ্জিল হায়দার চৌধুরীকে তৃতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন।

এর আগে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। এরপর পুনরায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার।

শুনানিতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর আদালতের পাবিলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপণ করেন। আসামিপক্ষে রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন অ্যাডভোকেট কামাল হোসেন। শুনানি শেষে রিমান্ডে নেয়ার ওই আদেশ দেন আদালত।

গত ৯ এপ্রিল রাজধানীর মহাখালীর ডিওএইএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১০ এপ্রিল তাকে এই মামলায় চার দিনের রিমান্ডে পাঠানো হয়। এরপর গত ১৪ এপ্রিল ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের শ্যালক আব্দুর রহমান।

মামলা সূত্রে জানা গেছে, ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিল চলছিল। এসময় কিছু আসামির সরাসরি নির্দেশে নিরাপরাধ মানুষের ওপর গুলি করা হলে ঘটনাস্থলে মাহফুজুর রহমান, নাসির উদ্দিন, শামীম উসমান, মো. আবু মূসা, মাঈনুদ্দিন, শাহাদাত হোসেন, আবির হোসেনসহ অনেক নিরস্ত্র ছাত্র-জনতা ও সাধারণ পথচারী আহত হন। আব্দুল ওয়াদুদ নিউমার্কেট থানার প্রিয়াঙ্গন শপিং সেন্টারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ