মোহনগঞ্জে ছাত্রীদের উত্ত্যক্ত: দুই যুবকের এক মাসের কারাদণ্ড
মোহনগঞ্জে ছাত্রীদের উত্ত্যক্ত: দুই যুবকের এক মাসের কারাদণ্ড
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার মোহনগঞ্জে স্কুল-কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার সকালে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।
এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম এম এ কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবইপাড়া গ্রামের সৈয়দ আজিজুল হক চৌধুরীর ছেলে সৈয়দ মাকসুদুল হক চৌধুরী সিয়াম (২২) এবং পৌরশহরের টেংগাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রুনেল মিয়া (২৩)।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে পৌরশহরের খাদ্যগুদাম সংলগ্ন শিয়ালজানি খালের সেতুর ওপর দাঁড়িয়ে ওই দুই যুবক স্কুল-কলেজের ছাত্রীদের উদ্দেশে অশালীন মন্তব্য ও উত্যক্ত করছিলেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে আটক করে।
পরে আটক দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স