ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৬ ১১:৫৫:৩০
২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
বাঁশখালী থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীদ্বয় হলেন— লোহাগড়া থানার আমিরাবাদ মাস্টারপাড়ার জনৈক কামাল উদ্দিনের ছেলে শাহাদাত হোসেন ইরফান (৩৮) ও চকরিয়া বরইতলীর জনৈক গুরা মিয়ার পুত্র শেখ আহমদ শেখাব (৩৮)।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি খালেদ সাইফুল্লাহ বলেন, তল্লাশীকালে তাদের ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নিচে লুকানো ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ ঘটনায় আটক দুই মাদকসেবীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ