ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৬ ০১:৫৯:১২
ব্রাহ্মণপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ব্রাহ্মণপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
মোঃ অপু খান চৌধুরী।। 
 
বর্ণাঢ্য আয়োজন আর উৎসবমুখর পরিবেশে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নববর্ষকে বরণ করা হয়।
 
সকালে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণ থেকে একটি বর্ণিল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ডাক-ঢোলের তালে, রঙিন মুখোশ ও ঐতিহ্যবাহী সাজে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। উৎসবে মেতে ওঠেন সব বয়সী মানুষ।
 
শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে গ্রামীণ মেলার উদ্বোধন করা হয়। পরে অতিথিরা মেলা পরিদর্শন করেন। মেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্য ও হস্তশিল্পের পসরা সাজানো হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ হাসিবুর রেজা, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, সহ সভাপতি কাজী শাহআলম খোকন, মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ মো আবদুল মতিন, মৎস কর্মকর্তা রাগিব হাসান মহিলা বিষয়ক কর্মকর্তা কর্মকর্তা লুৎফা ইয়াসমিন ,মুক্তিযুদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, সাবেক কমান্ডার নূরুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুল করিম।

আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আবদুল হান্নান, ছাত্র বিষয়ক সম্পাদক জাকির খান সম্রাট, শ্রমিক দলের সভাপতি আবু কাওসার, সাধারণ সম্পাদক কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোঃ বাকিসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ