ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৬ ০১:৫০:০০
ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
মোঃ অপু খান চৌধুরী।
 
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত ভোর রাতে  দিকে এ অভিযান চালানো হয়।
 
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. আনিছুজ্জামান (পিপিএম) এবং সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো. শাহীনের নির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার একটি দল অভিযান পরিচালনা করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে এসআই সুজন কুমার আচার্য ও এএসআই মো. নাছির উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেন।
 
অভিযানকালে উপজেলার ১ নম্বর মাধবপুর ইউনিয়নের কান্দুঘর এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে শাহেনা আক্তার (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বসতঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
 
গ্রেপ্তার শাহেনা আক্তার ওই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
 
ব্রাহ্মণপাড়া থানার পুলিশ জানায়, উদ্ধার করা মাদক জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ