ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওয়ে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৫ ১৩:১৩:৩০
ঈদগাঁওয়ে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত ঈদগাঁওয়ে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত
নিজস্ব প্রতিবেদক
‎কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া সাতঘরিয়া পাড়া এলাকায় বন্য হাতির আক্রমণে ছাবের আহমেদ (৭০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

‎‎স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে ধানক্ষেত পাহারা দিতে যায় কৃষক । চেয়ারে বসে আগুন জ্বালিয়ে ফসল পাহাড়া দিচ্ছিলেন তিনি। পাশের বন থেকে বন্য হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

‎‎তার মেয়ে মনজু আরা বলেন, বাবা ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী। তার আয়েই সংসার চলত।

‎স্থানীয় ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ্ জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ