ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-৯ এবং র‌্যাব-১১ এর যৌথ অভিযানে সুনামগঞ্জের দোয়ারাবাজারে ‘বিলাল উদ্দিন’ হত্যা মামলার ০২ জন আসামি কুমিল্লা থেকে গ্রেফতার


আপডেট সময় : ২০২৬-০৪-১৫ ১১:৪২:৫৪
র‌্যাব-৯ এবং র‌্যাব-১১ এর যৌথ অভিযানে সুনামগঞ্জের দোয়ারাবাজারে ‘বিলাল উদ্দিন’ হত্যা মামলার ০২ জন আসামি  কুমিল্লা থেকে গ্রেফতার র‌্যাব-৯ এবং র‌্যাব-১১ এর যৌথ অভিযানে সুনামগঞ্জের দোয়ারাবাজারে ‘বিলাল উদ্দিন’ হত্যা মামলার ০২ জন আসামি কুমিল্লা থেকে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-৯ এবং র‌্যাব-১১ এর যৌথ অভিযানে সুনামগঞ্জের
দোয়ারাবাজারে ‘বিলাল উদ্দিন’ হত্যা মামলার ০২ জন আসামি

কুমিল্লা থেকে গ্রেফতার

 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন
থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী,
চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে
অগ্রণী ভূমিকা পালন করে আসছে| এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের
প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ
বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যা”েছ|

 ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম বিলাল উদ্দিন (৪৭) সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার
থানাধীন দেওয়াননগর এলাকার বাসিন্দা| ঘটনার দিন গত ২৭/০৩/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক
দুপুর ১৪.০০ ঘটিকার সময় ভিকটিমের চাচাতো ভাই সেলিম মিয়া ০৩নং বিবাদী মশ্রব আলীর
ধানের জমির আইলে ঘাস কাটতে গেলে ০৩নং বিবাদী বাঁশের কঞ্চি দিয়ে ভিকটিমের চাচাতো
ভাইকে মারধর করে| উক্ত ঘটনাকে কেন্দ্র করে ২৭/০৩/২০২৬ খ্রি. তারিখ অনুমানিক দুপুর ১৫.০০
ঘটিকার সময় ভিকটিম ১১নং বিবাদী আশ্রব আলীর বাড়িতে গিয়ে উক্ত ঘটনার বিচার চাইলে
তার সাথে ভিকটিমের কথা কাটাকাটি ও তর্কবিতর্ক হয়| পরবর্তীতে ভিকটিম নিজ বাড়িতে
আসার সময় জনৈক মুক্তার আলীর বাড়ির উঠানে পৌছামাত্র বিবাদীরা ভিকটিমের পথরোধ করে
ঘেরাও করে| অতঃপর ০২নং বিবাদীর হুকুমে অন্যান্য বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ভিকটিমের
শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক রক্তাক্ত কাটা জখম করলে ভিকটিমের চিৎকার শুনে আশপাশের
লোকজন এগিয়ে আসলে বিবাদীরা তাকে হত্যার হুমকি দিয়ে ঘটনা¯’ল থেকে চলে যায়|

পরবর্তীতে ভিকটিমের পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য ছাতক ˆকতক হাসপাতালে নিয়ে
যায়| সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত
চিকিৎসার জন্য সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন| সিলেট
এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় গত ২৮/০৩/২০২৬ খ্রি. তারিখ
আনুমানিক রাত ০০.৩৫ ঘটিকার সময় ভিকটিম মৃত্যুবরণ করেন| উক্ত ঘটনায় ভিকটিমের ভাই
বাদী হয়ে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন| এরই
প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং
গোয়েন্দা তৎপরতা জোরদার করে|

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এবং
র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার এর একটি যৌথ আভিযানিক দল গত ১২ এপ্রিল ২০২৬ খ্রি.
তারিখ আনুমানিক রাত ২১.০০ ঘটিকার সময় কুমিল্লা জেলার লালমাই থানাধীন বদরপুর এলাকায়
অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মামলা নং-২৮, তাং- ২৯/০৩/২০২৬
খ্রি., ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ‘বিলাল উদ্দিন’ হত্যা মামলার এজাহারনামীয় ০৬ ও ১২নং পলাতক
আসামিকে কুমিল্লা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়| গ্রেফতারক...ত আসামিদ্বয়- ১| মোঃ
রুবেল মিয়া (২৩), পিতা- আব্দুস সালাম এবং ২| আব্দুস সালাম @গেদা (৪০), পিতা-মৃত ময়না
মিয়া, উভয় সাং- দেওয়াননগর, থানা- দোয়ারাবাজার, জেলা- সুনামগঞ্জ|

পরবর্তী আইনি ব্যব¯’া গ্রহণের লক্ষ্যে গ্রেফতারক...ত আসামিদ¦য়কে সংশ্লিষ্ট থানায়
হস্তান্তর করা হয়েছে| এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরি¯ি’তি ¯^াভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান
গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে|

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ