ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচনার সুযোগ আছে বলে জানালেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৪ ১৬:২৬:৫২
আলোচনার সুযোগ আছে বলে জানালেন ট্রাম্প আলোচনার সুযোগ আছে বলে জানালেন ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের ৪৬তম দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ সত্ত্বেও তেহরানের জন্য এখনো চুক্তিতে আসার সুযোগ রয়েছে।

ইরান মার্কিন এই নৌ-অবরোধকে ‘জলদস্যুতা’ হিসেবে অভিহিত করেছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল লক্ষ্য করে নেওয়া এই মার্কিন পদক্ষেপের প্রতিবাদে তেহরানে হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেছেন।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) মঙ্গলবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু করতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে চলতি সপ্তাহে ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তাব দিয়েছে পাকিস্তান।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ