ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উৎসবমুখর পরিবেশে চরফ্যাশনে পালিত হলো।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৪ ১৬:০৩:৪৮
উৎসবমুখর পরিবেশে চরফ্যাশনে পালিত হলো। উৎসবমুখর পরিবেশে চরফ্যাশনে পালিত হলো।

ইয়াছিন, চরফ্যাশন, ভোলা
প্রতিনিধি।



বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ভোলার চরফ্যাশন উপজেলায় উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। দিনব্যাপী নানা কর্মসূচিতে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা, তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বের হয় এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ। শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্যের প্রতীক হিসেবে স্থান পায় পাখি, মাছ, মুখোশ ও বিভিন্ন লোকজ উপস্থাপনা, যা দর্শকদের দৃষ্টি কাড়ে।

শোভাযাত্রা শেষে ফ্যাশন স্কয়ারে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাংলা সংস্কৃতির নানা দিক তুলে ধরেন। প্রতিটি পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে এবং উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা এমাদুল হোসেন বলেন, “বাংলা নববর্ষ আমাদের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, যা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মের কাছে বাঙালির সংস্কৃতি তুলে ধরতেই এ আয়োজন।”

অনুষ্ঠানের অংশ হিসেবে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হলে অংশগ্রহণকারীদের মাঝে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দ।

বর্ণিল আয়োজন, প্রাণবন্ত অংশগ্রহণ এবং ঐতিহ্যের ছোঁয়ায় চরফ্যাশনে এবারের পহেলা বৈশাখ উদযাপন হয়ে উঠেছে এক প্রাণের উৎসব।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ