ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান বিএনপি নেত্রী অ্যাডভোকেট হাসনা হেনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৪ ১৩:১৮:৩৪
সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান বিএনপি নেত্রী অ্যাডভোকেট হাসনা হেনা সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান বিএনপি নেত্রী অ্যাডভোকেট হাসনা হেনা
মশিউর রহমান রাসেলঃ
চট্টগ্রামের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রী ও আইনজীবী অ্যাডভোকেট হাসনা হেনা সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশা করেছেন। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, দলীয় আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং ব্যক্তিগত ত্যাগ-তিতিক্ষার কথা তুলে ধরে দলীয় নীতিনির্ধারকদের কাছে মূল্যায়নের আহ্বান জানিয়েছেন।

দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় তিনি বলেন, বিএনপির প্রতি তার আনুগত্য ও ভালোবাসা জীবনের চেয়েও বেশি। তিনি আশা প্রকাশ করেন, দল ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করবে।

অ্যাডভোকেট হাসনা হেনা বলেন,
“আমি বিশ্বাস করি, সব ফয়সালার কারিগর আল্লাহ রহমানুর রহীম। রাজনৈতিক দলের সিদ্ধান্ত দলের নীতিনির্ধারকদের হাতে। তাদের প্রতি আমার পূর্ণ আস্থা ও সম্মান রয়েছে। আমি দীর্ঘদিন মানুষের পাশে থেকেছি, সাধ্যমতো সেবা করার চেষ্টা করেছি।”

তিনি জানান, ২০০১ সাল থেকে তার রাজনৈতিক যাত্রা শুরু হয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে। তিনি দাবি করেন, রাজনৈতিক জীবনে নানা চ্যালেঞ্জ, মামলা-হামলা ও হয়রানির শিকার হয়েছেন এবং ফ্যাসিবাদী সময়কালে ব্যক্তিগত ও পেশাগতভাবে ক্ষতির মুখে পড়েছেন।

তিনি আরও বলেন, তার আইনজীবী সনদ স্থগিত করা হয়েছিল এবং চেম্বার ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সনদ ফিরে পেলেও চেম্বার পুনরুদ্ধার হয়নি।

অ্যাডভোকেট হাসনা হেনা দাবি করেন, তিনি বিএনপির নেতাকর্মীদের মামলা-মোকদ্দমায় বিনা খরচে সহায়তা করেছেন এবং করোনা মহামারীতেও মানুষের পাশে ছিলেন।

মনোনয়ন প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন,
“দলের প্রতি যারা ত্যাগ স্বীকার করেছেন, আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন—তাদের মূল্যায়ন হওয়া উচিত। আমি বিশ্বাস করি, দল সঠিক সিদ্ধান্ত নেবে।”

তিনি দলের নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন নির্বাচনে ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়া উচিত।

অ্যাডভোকেট হাসনা হেনা বর্তমানে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ