পীরযাত্রাপুরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী আলী আহাম্মদ মোস্তফা
পীরযাত্রাপুরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী আলী আহাম্মদ মোস্তফা
মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলায় ৫নং পীরযাত্রাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আলী আহাম্মদ মোস্তফা।
এক শুভেচ্ছা বার্তায় আলী আহাম্মদ মোস্তফা বলেন, নতুন বছরের নতুন সূর্য নিয়ে আসুক নতুন আশা। পহেলা বৈশাখ আমাদের বাঙালির পরিচয় ও ঐতিহ্যের প্রতীক। গত বছরের সকল ব্যর্থতা ও গ্লানি মুছে ফেলে নতুন বছরে আমরা যেন এক সুন্দর ও সমৃদ্ধ পীরযাত্রাপুর গড়তে ঐক্যবদ্ধ হই। ইউনিয়নের প্রতিটি ঘরে সুখ, শান্তি আর সমৃদ্ধি ছড়িয়ে পড়ুক—এই আমার প্রত্যাশা।"
তিনি আরও বলেন, তরুণ সমাজই পরিবর্তনের কারিগর। সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। নতুন বছরে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও মজবুত করার আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তার শেষ অংশে তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, শুভ নববর্ষ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স