ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত ৩০০ শিক্ষার্থী পেলো বিনামূল্যে স্কুল ব্যাগ ও পোশাক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৪ ১২:৪৫:০৫
কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত ৩০০ শিক্ষার্থী পেলো বিনামূল্যে স্কুল ব্যাগ ও পোশাক কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত ৩০০ শিক্ষার্থী পেলো বিনামূল্যে স্কুল ব্যাগ ও পোশাক
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
 
কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় উৎসাহিত করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল পোশাক ও ব্যাগ বিতরণ করা হয়েছে।
 
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের হরিশ্চর উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক সংস্থা এসওএস চিলড্রেনস ভিলেজ-এর উদ্যোগে এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি প্রকল্পের আওতায় এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম।
 
এছাড়াও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সদর উপজেলার একাডেমিক সুপারভাইজার মোঃ মিজানুর রহমান, হরিশচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, দাশেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলজার হোসেন, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের চীফ ইন্সট্রাক্টর মোঃ আব্দুল আওয়াল, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজার রহমান খন্দকার (টিউটর), এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ মোখলেসুর রহমান, এসওএস চিলড্রেনস ভিলেজের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসওএস চিলড্রেনস ভিলেজ বগুড়ার সহকারী পরিচালক ও ইনচার্জ মোঃ আসাদুজ্জামান। বক্তারা বলেন, ঝরে পড়া রোধ ও শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
 
তারা আরও বলেন, শিক্ষার পাশাপাশি উপযুক্ত পরিবেশ ও প্রয়োজনীয় উপকরণ একটি শিশুর আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়ক।
 
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
 
 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ