ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​পঞ্চগড়ে জেলা রিপোর্টার্স কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৩ ২১:৫৩:১১
​পঞ্চগড়ে জেলা রিপোর্টার্স কমিটি গঠন ​পঞ্চগড়ে জেলা রিপোর্টার্স কমিটি গঠন

মোঃ মোহন মিয়া
স্টাফ রিপোর্টার 


পঞ্চগড় জেলায় কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে এবং পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে “পঞ্চগড় জেলা রিপোর্টার্স কমিটি” গঠন করা হয়েছে। আজ সকল সদস্যদের উপস্থিতিতে এক সভার মাধ্যমে এই কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন  বাংলা টিভি জেলা প্রতিনিধি মোঃ ডিজার হসেন বাদশা, সাধারণ সম্পাদক ঢাকা টাইমস এর  জেল প্রতিনিধি মাহামুদুল ইসলাম  জয়   এবং অভিযান নিউজ টিভি সাংগঠনিক সম্পাদক সুকুমার বাবু দাস।

সভাপতির বক্তব্যে মোঃ ডিজার হসেন বাদশা বলেন,
“পঞ্চগড়ের সাংবাদিকদের এক ছাতার নিচে আনার জন্য এই কমিটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা সবাই একসাথে কাজ করে সাংবাদিকদের মর্যাদা রক্ষা এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ থাকবো।”
সাধারণ সম্পাদকের বক্তব্যে মাহামুদুল ইসলাম বলেন,

“এই সংগঠন শুধু একটি কমিটি নয়, এটি সাংবাদিকদের অধিকার রক্ষার একটি প্ল্যাটফর্ম। আমরা সকল সদস্যদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে পেশাগত মান উন্নয়নে সচেষ্ট থাকবো।”
সাংগঠনিক সম্পাদকের বক্তব্যে সুকুমার বাবু দাস বলেন,

“সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে আমরা মাঠপর্যায়ে কাজ করবো। নতুন সদস্য অন্তর্ভুক্তি, প্রশিক্ষণ ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই কমিটিকে একটি আদর্শ সংগঠনে রূপ দিতে চাই।”
সভায় উপস্থিত অন্যান্য সদস্যরাও নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে সংগঠনের কার্যক্রম সফল করার আশাবাদ ব্যক্ত করেন।

শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ