উপাচার্যের সাথে মতবিনিময়ে ইবি রিপোর্টার্স ইউনিটি
উপাচার্যের সাথে মতবিনিময়ে ইবি রিপোর্টার্স ইউনিটি
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ'র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’।
সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২ টায় উপাচার্যের অফিস রুমে রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির সঙ্গে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ‘শিক্ষা সংস্কার, একাডেমিক উন্নয়ন, অবকাঠামো, গুচ্ছ ভর্তি পরীক্ষা পরবর্তী করণীয়, পেমেন্ট সিস্টেম, নির্মাণাধীন হল চালু সহ নানা বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় ইবি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি মো. সাকিব আসলাম, সাধারণ সম্পাদক রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তুহিন, দপ্তর সম্পাদক এস এম শাহরিয়ার স্বাধীন, কোষাধ্যক্ষ সামিউল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলাম-সহ সংগঠনের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘আমরা প্রত্যাশা রাখব— নবগঠিত কমিটি বস্তুনিষ্ঠ নিরপেক্ষভাবে সাংবাদিকতা করবে। আপনাদের মাধ্যমেই সত্য ওঠে আসবে। কিছু লেখার আগে অন্তত ক্রস-চেকিং করে নিবেন। একেকটা সাংবাদিক একেকজন গবেষক। কারণ স্টুডেন্ট লাইফে গবেষণা করতে গিয়ে যে এলিমেন্টস প্রয়োজন হয় তা সাংবাদিকরা প্রতিনিয়ত অধ্যয়ন করে থাকেন এবং সবসময় আপডেট রাখে।’
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স