কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ মাসের বিনাশ্রম কারান্ড
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ মাসের বিনাশ্রম কারান্ড
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুরঃ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক আইনে একজনকে ৩ মাসের বিনাশ্রম কারান্ড ও ১শত টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ,টি,এম, কামরুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১টি মামলা দায়ের করা হয়।
অভিযানে বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামের কাজলের ছেলে বিল্লাল(২০) কে দোষী সাব্যস্ত করে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারান্ড ও ১ শত টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের বিচার এ,টি,এম, কামরুল ইসলাম বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করা যায়।
এসময় বেঞ্চসহকারী আলামিন ভুইয়া, আনসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স