নকলায় বিনামূল্যে আউশধান বীজ ও সার বিতরণ
নকলায় বিনামূল্যে আউশধান বীজ ও সার বিতরণ
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকল উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষিবিভাগের উদ্যোগে সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের হলরোমে খরিপ ১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষকদের মধ্যে উফশী আউশধান বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর -২ (নকলা- নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মুহাম্মদ ফাহিম চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া আফরিন এনি, উপজেলা কৃষি কর্মকর্তা, মোঃ আব্দুল ওয়াহিদ খান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব খোরশেদ আলম। অনুষ্ঠানে নির্বাচিত ৫শ ১৩ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশধান বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স