দুর্গাপুরে পুলিশের অভিযানে ৬০০ বোতল মাদক উদ্ধার, গ্রেপ্তার ২
দুর্গাপুরে পুলিশের অভিযানে ৬০০ বোতল মাদক উদ্ধার, গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পুলিশের অভিযানে প্রায় ৬০০ বোতল ভারতীয় মাদক ‘ফেয়ারডিল’ (ফেন্সিডিল সদৃশ) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) ভোরে দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা ভাঙ্গা ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার চারিয়া মাসকান্দা গ্রামের মো. নাসির উদ্দিন (২৮) ও মো. আলী আকবর (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি চোরাচালান চক্র মাদকদ্রব্য অন্যত্র পাচারের প্রস্তুতি নিচ্ছে- এমন তথ্যের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। দুর্গাপুর থানার এসআই নুর ইসলাম ও এসআই ফিরোজ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল ভোর ৫টা ১৫ মিনিটে বুরুঙ্গা এলাকার ভাঙ্গা ব্রিজ সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সন্দেহভাজন দুইজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স