র্যাব-৯ এর অভিযানে মৌলভীবাজারের সদর থানার পর্নোগ্রাফি মামলায় অভিযুক্ত ‘উজ্জ্বল চন্দ্র বিশ^াস’ ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার
র্যাব-৯ এর অভিযানে মৌলভীবাজারের সদর থানার পর্নোগ্রাফি মামলায় অভিযুক্ত ‘উজ্জ্বল চন্দ্র বিশ^াস’ ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
র্যাব-৯ এর অভিযানে মৌলভীবাজারের সদর থানার পর্নোগ্রাফি মামলায়
অভিযুক্ত ‘উজ্জ্বল চন্দ্র বিশ^াস’ ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই
বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি
দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে
আসছে| এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে
জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যা”েছ|
ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম মৌলভীবাজার জেলার সদর মডেল থানাধীন রায়শ্রী এলাকার
বাসিন্দা এবং ডাচ বাংলা ব্যাংক, মৌলভীবাজার শাখার এসিস্ট্যান্ট রিলেশনশীপ অফিসার| বিবাদী উজ্জ্বল চন্দ্র
বিশ^াস (৩৫) পর্তুগাল প্রবাসী| ভিকটিমের সাথে বিবাদীর ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়ার সুবাদে
বিবাদী ভিকটিমকে বিবাহের প্রস্তাব দেয়| ভিকটিম বিবাদীকে বিবাহের বিষয়ে তার পরিবারের সাথে
যোগাযোগ করার জন্য বলেন| পরবর্তীতে বিবাদী ও তার মা-বোন ভিকটিমের মাতার সাথে যোগাযোগ করে
বিবাহের প্রস্তাব প্রদান করলে ভিকটিমের মা বিবাদীকে দ্রুত দেশে এসে ধর্মীয় ও সামাজিক রীতি
অনুযায়ী বিয়ে করার জন্য বলেন| গত ১৪/০৬/২০২৪ খ্রি. তারিখ বিবাদীর মা ও বোন ভিকটিমের বাড়িতে এসে
সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী আশীর্বাদ অনুষ্ঠান সম্পন্ন করেন| অতঃপর বিবাদী ভিকটিমের সাথে ¯^ামী-
স্ত্রীর ন্যয় সম্পর্ক গড়ে তুলে নিয়মিত ভিকটিমের সাথে ফেসবুক ও হোয়াটস অ্যাপ এর মাধ্যমে
যোগাযোগ করত| উক্ত যোগাযোগের সময়ে বিবাদী সু-কৌশলে ভিকটিমের খোলামেলা ছবি তুলে রাখে|
এক পর্যায়ে বিবাদী ভিকটিমের কাছে দশ লক্ষ টাকা চাইলে ভিকটিম তার কারণ জিজ্ঞাসা করলে বিবাদী বলে
যে, রেসিডেনসি কার্ডের জন্য টাকা লাগবে| তখন ভিকটিম বিবাদীকে টাকা দিতে অপারগতা প্রকাশ
করলে বিবাদী হুমকি দিয়ে বলে যে, দশ লক্ষ টাকা প্রদান না করলে সে অন্যত্র বিবাহ করবে এবং ভিকটিমের নগ্ন
ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করবে ও আত্মীয়-¯^জনদের নিকট পাঠাবে| বিবাদীকে এইরূপ
কার্যক্রম করতে নিষেধ করলে সে আরও অধিক উশূঙ্খল হয়ে পড়ে এবং ভিকটিমকে সামাজিকভাবে হেয়
প্রতিপন্ন করে ক্ষতিগ্র¯’ করার পায়তারায় লিপ্ত হয়| অতঃপর বিবাদী দেশে এসে গত ১২/০৩/২০২৬ খ্রি. তারিখে
অন্যত্র বিয়ে করে ফেলে| ভিকটিমের পরিবারের লোকজন উক্ত বিবাহের বিষয়ে প্রতিবাদ করলে উক্ত বিষয় নিয়ে
বাড়াবাড়ি করলে ভিকটিমের নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দিবে বলে হুমকি
প্রদান করে| অতঃপর ভিকটিমের ভবিষ্যৎ এর কথা চিন্তা করে সামাজিকভাবে বিচার প্রার্থী হলে বিবাদী এআই
দিয়ে ভিকটিমের নগ্ন ছবি ˆতরি করে তার ফেসবুক আইডি থেকে প্রচার করে| বিবাদীকে ভিকটিমরে
আপত্তিকর ছবি ডিলেট করার জন্য অনুরোধ করলে বিবাদী দশ লক্ষ টাকা দাবি করে; অন্যথায় ছবি ভিডিও ভাইরাল
করে ভিকটিমের মান-সম্মান সব শেষ করে দিবে বলে হুমকি প্রদান করে| উক্ত ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে
মৌলভীবাজার জেলার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন| এরই প্রেক্ষিতে আসামিকে আইনের
আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে|
| এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের
একটি আভিযানিক দল গত ১২ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ২০.১০ ঘটিকার সময়
মৌলভীবাজার সদর থানাধীন মৌলভীবাজার পৌরসভার উত্তর কলিমাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে
মৌলভীবাজার জেলার সদর মডেল থানার মামলা নং- ১৮, তারিখ- ১১/০৪/২০২৬ ইং, ধারা-৮(২)/৮(৩)/৮(৪)
পর্ণোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২; এর মূলে মৌলভীবাজারের সদর মডেল থানার পর্নোগ্রাফি মামলার
এজাহারনামীয় পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়| গ্রেফতারক...ত আসামি- উজ্জ্বল চন্দ্র বিশ^াস
(৩৫), পিতা- উদ্ধব চন্দ্র বিশ^াস, গ্রাম-উত্তর কলিমাবাদ, থানা- মৌলভীবাজার সদর, জেলা- মৌলভীবাজার
পরবর্তী আইনি ব্যব¯’া গ্রহণের লক্ষ্যে গ্রেফতারক...ত আসামিকে মৌলভীবাজার জেলার সদর মডেল
থানায় হস্তান্তর করা হয়েছে| এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরি¯ি’তি ¯^াভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান
গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে|
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স