ফুলবাড়ীতে প্রান্তিক আদিবাসী নারী কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ
ফুলবাড়ীতে প্রান্তিক আদিবাসী নারী কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় প্রান্তিক আদিবাসী নারী কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও আদা হলুদ বীজ বিতরণ করা হয়েছে। বেসিক এনজিও’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নারীদের স্বাবলম্বী করা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়।
গতকাল সোমবার বেসিক এনজিও’র কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার মোঃ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন। তিনি বলেন, প্রান্তিক আদিবাসী নারী কৃষকদের সাবলম্বী করতে আদিবাসী নারী কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও আদা হলুদ বীজ বিতরণ করা করা হয়। বাড়ীতে কীভাবে বস্তায় আদা ও হলুদ চাষ করতে হয় প্রশিক্ষণ মাধ্যমে শেখানো হয়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হীড বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার মোছাঃ খাদিজা আক্তার। অনুষ্ঠানের সভাপত্বি করেন, আদিবাসী উন্নয়ন সমিতির ফুলবাড়ী শাখার সভাপতি চুন্নু টুডু। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন নান্টু কুমার। এছাড়ও প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বেতদিঘী ইউপির ঊষাহার গ্রামের ৫০জন প্রান্তিক আদিবাসী নারী কৃষকের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারার মধ্যে কাঁঠাল, পেয়ারা, ও লেবুর চারা, বারোমাসি সজনার চারা।
বেসিক এনজিও নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার বলেন, গাছের চারা রোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব, অন্যদিকে এসব গাছ বড় হয়ে অর্থনৈতিকভাবে উপকার বয়ে আনবে। বিশেষ করে নারী কৃষকদের আয় বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বক্তারা বলেন, প্রান্তিক আদিবাসী নারীরা কৃষি কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও অনেক ক্ষেত্রে তারা প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হন। এ ধরনের উদ্যোগ তাদের সক্ষমতা বৃদ্ধি এবং জীবনের মানোন্নয়নে সহায়ক হবে।
উপস্থিত উপকারভোগী নারীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
আয়োজনে ছিলেন, বেসিক এনজিও, ফুলবাড়ী শাখা। সহযোগীতায় ছিলেন, এনজিও ফাউন্ডেশন, ঢাকা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স