ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৩ ১৩:৫৮:১৪
ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া
নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়া প্রথমবারের মতো সেনাবাহিনীর প্রধান হিসেবে একজন নারীকে নিয়োগ দিচ্ছে। লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েলকে নতুন চিফ অব আর্মি হিসেবে ঘোষণা করেছে দেশটির সরকার। আগামী জুলাই মাস থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

বর্তমানে চিফ অব জয়েন্ট ক্যাপাবিলিটিজ হিসেবে দায়িত্ব পালন করা সুসান কয়েল লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এক বিবৃতিতে বলেন, দেশের ১২৫ বছরের সেনাবাহিনীর ইতিহাসে এটি প্রথমবারের মতো একজন নারী সেনাপ্রধান পাওয়া যাচ্ছে।

প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এই নিয়োগকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, সুসান কয়েলের অর্জন অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সে কর্মরত নারীদের জন্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

৫৫ বছর বয়সী কয়েল ১৯৮৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড পদে দায়িত্ব পালন করেছেন। তিনি হবেন অস্ট্রেলিয়ার যেকোনো সামরিক শাখার নেতৃত্বে আসা প্রথম নারী।

বর্তমানে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সে (এডিএফ) নারীদের অংশগ্রহণ প্রায় ২১ শতাংশ, আর শীর্ষ নেতৃত্বে তাদের হার ১৮.৫ শতাংশ। এডিএফ ২০৩০ সালের মধ্যে এই হার ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ