রাজধানীর গেন্ডারিয়া থেকে ৭৬ পিস ইয়াবাসহ আসামি মোঃ বাবুল হোসেন (৪০)’কে গ্রেফতার করেছে র্যাব-১০
রাজধানীর গেন্ডারিয়া থেকে ৭৬ পিস ইয়াবাসহ আসামি মোঃ বাবুল হোসেন (৪০)’কে গ্রেফতার করেছে র্যাব-১০
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গেন্ডারিয়া থেকে ৭৬ পিস ইয়াবাসহ আসামি মোঃ বাবুল হোসেন (৪০)’কে গ্রেফতার করেছে র্যাব-১০
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০ এর অভিযানে আসামি মোঃ বাবুল হোসেন (৪০)’কে রাজধানীর গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগ এলাকা থেকে ৭৬ (ছিয়াত্তর) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়
গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ১২/০৪/২০২৬ তারিখ বিকাল আনুমানিক ১৫.৩০ ঘটিকায় র্যাব-১০, সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল রাজধানীর গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগ এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে| উক্ত অভিযানে ৭৬ (ছিয়াত্তর) পিস ইয়াবা, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ২২,৮০০/- (বাইশ হাজার আটশত টাকা), সহ ০১ জন ব্যক্তিকে আটক করা হয়| আটককৃত ব্যক্তির নাম মোঃ বাবুল হোসেন (৪০), পিতা-মৃত রুস্তম আলী, সাং- স্বামীবাগ, থানা-গেন্ডারিয়া, ডিএমপি-ঢাকা বলে জানা যায়| এসময় ইয়াবা ক্রয়-বিক্রয়ের নগদ ৫,৩২৫/- (পাঁচ হাজার তিনশত পঁচিশ) টাকা এবং ০২ (দুইটি) এ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়|
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী| সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল| আটককৃত মোঃ বাবুল হোসেন (৪০) এর নামে ডিএমপি ঢাকার গেন্ডারিয়াসহ বিভিন্ন থানায় মাদক মামলাসহ একাধিক মামলা আছে|
র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়| র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে| ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে|
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স