ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​বুড়িচংয়ে তেলের পাম্পে দীর্ঘ লাইন জ্বালানি পেতে রোদ- গরমে মানুষের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৩ ১১:৩৫:১৮
​বুড়িচংয়ে তেলের পাম্পে দীর্ঘ লাইন জ্বালানি পেতে রোদ- গরমে মানুষের চরম ভোগান্তি ​বুড়িচংয়ে তেলের পাম্পে দীর্ঘ লাইন জ্বালানি পেতে রোদ- গরমে মানুষের চরম ভোগান্তি

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।। 

সমগ্র বাংলাদেশের ন্যায় কুমিল্লার বুড়িচং উপজেলায় হঠাৎ করেই তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। তেলের পাম্পগুলোতে  চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। 

বিশেষ করে মোটরসাইকেল চালকদের তেলের জন্য ঘন্টার 
পর ঘন্টা রোদে পুড়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যাচ্ছে। রবিবার  বিকেলে বুড়িচং বাজার মেসার্স আনোয়ার এন্ড সন্স ফিলিং ষ্টেশন। 

লাইনে দাঁড়িয়ে থাকা এক স্কুল  শিক্ষক জানান, আজ  তিন ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, জানি না শেষ পর্যন্ত তেল পাব কি না। 
অন্য এক মোটরসাইকেল চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, তেলের অভাবে আমাদের স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। 
জরুরি প্রয়োজনেও গাড়ি বের করা যাচ্ছে না।

পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডিপো থেকে তেলের বরাদ্দ কমিয়ে দেওয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ভিড় কমার সম্ভাবনা কম।তবে তারা চেষ্টা করছেন গ্রাহকদের মধ্যে সীমিতভাবে তেল বন্টন করে পরিস্থিতি সালাম দিতে। 

এদিকে জ্বালানি তেলের এই সংকটে স্থানীয় গণপরিবহন ও পণ্যবাহী ট্রাক চলাচলেও নিতেবাচক প্রভাব পড়তে শুরু করেছে। সাধারণ মানুষের দাবি, দ্রুত এই সংকট নিরসনে প্রশাসন যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ