ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রশান্ত মহাসাগরে মার্কিন মাদকবিরোধী অভিযানে নিহত ৫, আহত ১

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৩ ১১:২৬:২১
প্রশান্ত মহাসাগরে মার্কিন মাদকবিরোধী অভিযানে নিহত ৫, আহত ১ প্রশান্ত মহাসাগরে মার্কিন মাদকবিরোধী অভিযানে নিহত ৫, আহত ১
নিজস্ব প্রতিবেদক
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযানের ওপর সর্বশেষ হামলায় পাঁচজন নিহত হয়েছেন এবং একজন জীবিত আছেন।

রোববার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ১১ এপ্রিল দুটি নৌযানের ওপর এই হামলা চালানো হয়। ইউএস সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে হামলার আকাশ থেকে ধারণ করা ভিডিওও প্রকাশ করেছে। খবর এএফপির।

বিবৃতিতে বলা হয়, “প্রথম হামলায় দুইজন পুরুষ ‘নার্কো-সন্ত্রাসী’ নিহত হন এবং একজন বেঁচে যান। দ্বিতীয় হামলায় আরও তিনজন পুরুষ ‘নার্কো-সন্ত্রাসী’ নিহত হন।”

তবে মাদক পাচারের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে জানানো হয়েছে।

এই বিতর্কিত অভিযানে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা অন্তত ১৬৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ