ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযান/জনসচেতনতা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৩ ০০:১৪:৫৯
কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযান/জনসচেতনতা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযান/জনসচেতনতা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান
 
কাউখালী প্রতিনিধি 
 
পিরোজপুরের কাউখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। শনিবার (১১ এপ্রিল) রাত ৭ টার পর থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বাজারে এই অভিযান চালানো হয়েছে।
 
থানা পুলিশ সূত্রে জানা গেছে,ব্যবসায়িক প্রতিষ্ঠানে শৃঙ্খলা, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৭ টার পর দোকানপাট ও শপিং মল বন্ধ রাখার ব্যাপারে ব্যবসায়ীদের সচেতন করা এবং আইন মানতে উদ্বুদ্ধ করা।
 
মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং অবৈধ আগ্নেয়াস্ত্র বা দেশীয় অস্ত্র উদ্ধারে চিরুনি অভিযান পরিচালনা করা।
এছাড়া সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাতে অকারণে জনসমাগম রোধ করা।

 
নিষিদ্ধ কার্যক্রম বন্ধ, জুয়া, কিশোর গ্যাংয়ের তৎপরতা ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করা।
অভিযান চলাকালে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন এর নেতৃত্বে পুলিশের বিভিন্ন টিম উপজেলার সদর বাজারসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে টহল দেয়। নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় কিছু ব্যবসায়ীকে মৌখিকভাবে সতর্ক করা হয়। একই সাথে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয়।

 
জনগণের নিরাপত্তা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য। মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমাদের 'জিরো টলারেন্স' নীতি বজায় থাকবে। কাউখালীকে একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
 
পুলিশের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। সাধারণ মানুষ মনে করছেন, নিয়মিত এমন অভিযান পরিচালিত হলে মাদক ও চুরির মতো অপরাধ অনেকাংশে কমে আসবে এবং রাতে যাতায়াতে সাধারণ মানুষ আরও নিরাপদ বোধ করবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ