ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রজাধানীর মৌচাক ফ্লাইওভার থেকে পোড়া লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১২ ২২:২৬:০৮
রজাধানীর মৌচাক ফ্লাইওভার থেকে পোড়া লাশ উদ্ধার রজাধানীর মৌচাক ফ্লাইওভার থেকে পোড়া লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শাহজাহানপুরের মৌচাক মোড়ে ফ্লাইওভারের উপর থেকে একটি পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহ দেখে নারী পুরুষ বুঝার উপায় নেই। বয়সও জানা যায়নি।

এ বিষয়ে শাহজাহানপুর থানার এসআই মো.মেহেদী হাসান জানিয়েছেন, শনিবার দিবাগত রাতে ৯৯৯ নম্বরের মাধ্যমে সংবাদ পেয়ে রাত দেড়টার দিকে মৌচাক মোড়ে ফ্লাইওভারের উপর জোড়ার মাঝে ফাকা স্থান থেকে পোড়া লাশ উদ্ধার কর পুলিশ।

আইনি প্রক্রিয়া শেষে রোরবার সকাল ১০ টার দিকে লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, পরিচ্ছন্ন কর্মীরা ময়লা পরিস্কার করতে গিয়ে ওই পোড়া লাশটি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে পুলিশকে সংবাদ দেন। পুরুষ ও নারী নির্ধারণ ও পরিচয় নির্ণয়ের জন্য ডিএনএর নমুনা সংগ্রহ করতে বলা হয়েছে সিআইডির ফরেনসিক বিভাগকে। এছাড়াও লাশটি ওখানে কিভাবে এলো বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ