ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬ , ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​চৈত্র-সংক্রান্তিতে কেন্দুয়ায় বসছে ২৪ ঘণ্টার খনার মেলা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১২ ২০:৪৯:২০
​চৈত্র-সংক্রান্তিতে কেন্দুয়ায় বসছে ২৪ ঘণ্টার খনার মেলা ​চৈত্র-সংক্রান্তিতে কেন্দুয়ায় বসছে ২৪ ঘণ্টার খনার মেলা

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা আঙ্গারোয়া গ্রামে অবস্থিত মঙ্গলঘর পরিসরের উঠান মঞ্চে আগামী চৈত্র-সংক্রান্তির ভোরে শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী খনার মেলা ১৪৩২।

সোমবার (১৩ এপ্রিল) সূর্যোদয় থেকে শুরু হয়ে ১৪ এপ্রিল পহেলা বৈশাখের সূর্যোদয় পর্যন্ত টানা ২৪ ঘণ্টাব্যাপী তৃতীয়বারের মতো এ মেলা অনুষ্ঠিত হবে।

মানুষের সুখ-দুঃখ, জীবন-জ্ঞান ও সত্যের আলোকবর্তিকা হিসেবে পরিচিত জ্যোতির্ময়ী খনাকে স্মরণ করে এ আয়োজন করা হচ্ছে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, কোনো আনুষ্ঠানিক উদ্বোধন নয়-প্রকৃতির ভোরের হাওয়াই এ মেলার সূচনা ঘটাবে।

মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে কুল এক্সপোজার। সহযোগী পার্টনার হিসেবে যুক্ত আছে Channel i ও NewsTrail। পরিবহন সহযোগিতায় রয়েছে এস আর পরিবহন (এসআর গ্রুপ) এবং মেডিকেল পার্টনার হিসেবে রয়েছে ইউনিভার্সাল মেডিকেল ও হাসপাতাল।

মেলায় সাংস্কৃতিক পরিবেশনায় বরেণ্য শিল্পী কফিল আহমেদ-এর পরিচালনায় লোকগান ও পুথিপাঠ পরিবেশিত হবে। পাশাপাশি সংগীত পরিবেশন করবে সহজিয়া, সমগীত, চিৎকার ও কৃষ্ণকলি।

এছাড়া মেলায় থাকবে ঐতিহ্যবাহী বায়োস্কোপ, লণ্ঠন উৎসব এবং বিশেষ স্মারক ‘ভোরের হাওয়া’-র উন্মোচনসহ নানা সৃজনশীল আয়োজন। আয়োজকরা সকলের আন্তরিক অংশগ্রহণ কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ