ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬ , ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অর্থের বিনিময়ে মোদিকে হত্যা করতে সিআইএকে মেইল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১২ ১৭:০৫:৩৮
অর্থের বিনিময়ে মোদিকে হত্যা করতে সিআইএকে মেইল অর্থের বিনিময়ে মোদিকে হত্যা করতে সিআইএকে মেইল
নিজস্ব প্রতিবেদক
ভারতের বিহার পুলিশ ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অর্থের বিনিময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘হত্যা’ করার প্রস্তাব দিয়ে মার্কিন গোয়েন্দে সংস্থা সিআইএকে ইমেল করেছিলেন। তিনি দাবি করেছিলেন, ২২ দিনের মধ্যে তিনি এ কাজ করতে পারবেন।

অভিযুক্ত আমান তিওয়ারি বিহারের বক্সার জেলার আরারিয়া গ্রামের বাসিন্দা। গত বুধবার (৮ এপ্রিল) তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তার ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে এবং তার ঘরটি সিল করে দিয়েছে।

ইমেলটি ২০২৫ সালের অক্টোবরে পাঠানো হয়েছিল। পুলিশ জানিয়েছে, তারা এ বিষয়ে গোপন তথ্য পেয়ে তদন্ত শুরু করেছে এবং বক্সারের সিমরি থানার অধীনে একটি এফআইআর দায়ের করা হয়েছে।
লেবাননজুড়ে ইসরাইলের তীব্র হামলা, নিহত ২৪
বক্সারের এসপি শুভম আর্য দ্য প্রিন্টকে জানান, বেকার তিওয়ারি ভারতীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করার বিনিময়ে অর্থ চেয়ে সিআইএকে ইমেলটি পাঠিয়েছিল।

তদন্তকারীরা মনে করছেন, ‘অভিযক্ত আমানের উদ্দেশ্য ছিল আর্থিক। দীর্ঘ জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত বিভিন্ন বয়ান দিয়েছেন। তবে, তিনি অর্থের জন্য ইমেলটি লিখেছিলেন। গোপন তথ্যের বিনিময়ে অর্থ দাবি করাই ছিল তার উদ্দেশ্য।’

এটি তিওয়ারির প্রথম এমন অপরাধ নয়। ২০২২ সালে কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি ভুয়া ইমেল পাঠানোর অভিযোগে কলকাতা ও বক্সার পুলিশের একটি যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছিল।

বর্তমান মামলার সূত্রে আরো দুজনকে আটক করা হয়েছে। পুলিশ কর্মকর্তা আর্য জানান, তাদের সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। পুলিশ তিওয়ারির পরিবারের সদস্য ও সহযোগীদেরও জিজ্ঞাসাবাদ করছে এবং ফরেনসিক দল জব্দ করা ডিভাইসগুলো পরীক্ষা করছে। এখন পর্যন্ত পরিবারের অন্য কোনো সদস্যের বিরুদ্ধে অপরাধমূলক সম্পৃক্ততার প্রমাণ মেলেনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ