ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬ , ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​শান্তিপূর্ণভাবে ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১২ ১৬:৪৮:৪৩
​শান্তিপূর্ণভাবে ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ​শান্তিপূর্ণভাবে ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি: তাছনিম আলম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের 'ডি' ইউনিটের (ধর্মতত্ত্ব) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) ইবি কেন্দ্রের ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ ভবন এবং রবীন্দ্র নজরুল কলা ভবনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

'ডি' ইউনিটে চারটি বিভাগের ৩৩০ আসনে ভর্তির জন্য ২ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৮৮৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ৯২.৫০ শতাংশ। ভর্তি পরীক্ষায় দায়িত্বশীল এই তথ্য নিশ্চিত করেছেন।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ আজও বিভিন্ন পরীক্ষা-কক্ষ সরেজমিনে পরিদর্শন করেন। প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মনজুরুল হক এবং ‘ডি’ ইউনিটের সমন্বয়কারী ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. সেকান্দার আলী  এ সময় তাঁর সঙ্গে ছিলেন।

পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য প্রক্টরিয়াল বডির নেতৃত্বে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শিক্ষার্থীদের সহযোগিতায় এবং শৃঙ্খলা রক্ষায় বিএনসিসি ও রোভার স্কাউট গ্রুপ তৎপর ছিল। কর্তৃপক্ষের পাশাপাশি ক্রিয়াশীল ছাত্র সংগঠনসমূহ তাদের স্টলগুলো থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকদের বিভিন্ন সেবা প্রদান করে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ