ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬ , ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দু-তিনটি মূল ইস্যুতে আটকে গেছে সমঝোতা: ইরান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১২ ১২:২৭:১৪
দু-তিনটি মূল ইস্যুতে আটকে গেছে সমঝোতা: ইরান দু-তিনটি মূল ইস্যুতে আটকে গেছে সমঝোতা: ইরান
নিজস্ব প্রতিবেদক
ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছু বিষয়ে অগ্রগতি হলেও শেষ পর্যন্ত দু-তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্যের কারণে কোনো চুক্তি হয়নি।

রোববার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানান।

ইসমাইল বাঘাই বলেন, উভয় পক্ষ কিছু বিষয়ে একমত হতে পারলেও অন্য বিষয়গুলোতে দৃষ্টিভঙ্গির বড় পার্থক্য বা ‘গ্যাপ’ রয়ে গেছে।

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও জানিয়েছিলেন, পারমাণবিক অস্ত্র ত্যাগ করার বিষয়ে তেহরানের কাছ থেকে দৃঢ় প্রতিশ্রুতি না পাওয়াই আলোচনার অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো এর আগে পরবর্তী ধাপের আলোচনার সম্ভাব নাকচ করে দিলেও বাঘাই কিছুটা নমনীয় সুর প্রকাশ করেছেন। তিনি বলেন, `কূটনীতি কখনোই শেষ হয়ে যায় না। একটি মাত্র বৈঠকেই সব সমাধান হয়ে যাবে এমন প্রত্যাশা করা ঠিক নয় এবং আমার মনে হয় কারো এমন ধারণা ছিলও না।’

সাক্ষাৎকারে বাঘাই আরো জানান, ইরান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান এবং এই অঞ্চলের অন্যান্য বন্ধুরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ