ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​কুবিতে প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১১ ২৩:৩৬:০৬
​কুবিতে প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু ​কুবিতে প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু



কুবি প্রতিনিধি:


‘যুক্তির বর্ণমালায় গ্রন্থিত হোক মুক্তির কবিতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস)-এর উদ্যোগে প্রথমবারের মতো জাতীয় বিতর্ক উৎসবের কার্যক্রম শুরু হয়েছে।


শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে আন্তঃস্কুল-কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে এ আয়োজনের সূচনা হয়।


প্রতিযোগিতায় কুমিল্লা অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজের মোট ১০টি বিতার্কিক দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিভিন্ন রাউন্ড শেষে ফাইনালে উঠে আসে নওয়াব ফয়জুননেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ।


সংগঠনের সাধারণ সম্পাদক মো: মুহসিন জামিল বলেন,'কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি প্রথম বারের মতো জাতীয় বিতর্ক উৎসবের আয়োজন করেছে। আজ আন্তঃস্কুল-কলেজের মাধ্যমে এই উৎসবের সূচনা হলো, বৃহৎ এই কর্মযজ্ঞে সামনে ৩২ টি বিশ্ববিদ্যালয়ের সেরা ৯৬ জন বিতার্কিক ও দেশের বিভিন্ন সময়ের পঞ্চাশের ও অধিক তারকা  বিতার্কিক জাজ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসবেন। এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদনে সকলের আন্তরিক সহযোগিতা ও সর্মথন প্রয়োজন।'



সংগঠনের সভাপতি সাদিয়া আফরিন বলেন,'কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রথম জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধন হয়েছে আজ। আন্তঃস্কুল-কলেজের ট্যাব ও সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে এই উৎসবের পর্দা উঠেছে। আন্তঃস্কুল-কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় কুমিল্লায় আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন স্কুল ও কলেজ অংশগ্রহণ করে। অন্যদিকে, আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা আগামী ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই উৎসবের বাকি অংশও যাতে আজকের মত সফলভাবে সম্পন্ন হয় সেটির জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।



উল্লেখ্য, ১৭ এপ্রিল আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগীতা এবং ১৮ এপ্রিল ফাইনাল ও সমপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ