ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সৈয়দ মকসুদ আলীর মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১১ ২২:১৭:৪৫
সৈয়দ মকসুদ আলীর মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক সৈয়দ মকসুদ আলীর মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও যুগ্ম আহবায়ক, প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মকসুদ আলীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মিফতাহ্ সিদ্দিকী।

শনিবার সকালে সিলেটের আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এক শোকবার্তায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, অধ্যাপক সৈয়দ মকসুদ আলী ছিলেন একজন সৎ, নীতিবান ও আদর্শবান ব্যক্তি। শিক্ষা ও রাজনীতির অঙ্গনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার রাজনৈতিক জাগোদল থেকে শুরু করে আজ পর্যন্ত বিএনপির সাথে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে সিলেটবাসী একজন অভিভাবকতুল্য মানুষকে হারালো, যা অপূরণীয় ক্ষতি।

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আল্লাহ্ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ