ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাংগঠনিক দক্ষতা ও আদর্শিক চেতনা বিকাশে সামাজিক নেতৃত্বের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১১ ২০:৫০:৪০
সাংগঠনিক দক্ষতা ও আদর্শিক চেতনা বিকাশে সামাজিক নেতৃত্বের আহ্বান সাংগঠনিক দক্ষতা ও আদর্শিক চেতনা বিকাশে সামাজিক নেতৃত্বের আহ্বান
নিজস্ব প্রতিবেদক
সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আদর্শিক চেতনা বিকাশ এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করতে দায়িত্বশীলদের সামাজিক নেতা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদেরকে আমলী জিন্দেগীর উন্নত নৈতিক উৎকর্ষ সাধনের মাধ্যমে সমাজের সর্বস্তরে জামায়াতের নীতি-আদর্শ তুলে ধরতে হবে। প্রতিটি কথা ও কাজের মিল থাকতে হবে। দেনা-পাওনায় সচ্ছতা রাখতে হবে। মানুষের বিপদাপদে ঝাপিয়ে পড়তে হবে। তাহলে আশা করা যায় অচিরেই জামায়াতে ইসলামী একটি জনপ্রিয় সংগঠনে পরিণত হবে ইনশাআল্লাহ।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় যশোর জেলা কার্যালয়ে উপজেলা দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী এক শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। জেলা আমীর অধ্যাপক গোলাম রসূল এমপি’র সভাপতিত্বে আয়োজিত এ শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোবারক হোসাইন।

তিনি বলেন, একটি আদর্শভিত্তিক সংগঠনকে শক্তিশালী করতে হলে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নেতৃত্ব অপরিহার্য। নেতৃবৃন্দকে শুধু সাংগঠনিক কাজেই সীমাবদ্ধ না থেকে সমাজের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখতে হবে। এতে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন আরও সহজ হবে।

তিনি শহীদ মুহাম্মাদ কামারুজ্জামানের স্মৃতিচারণ করে বলেন, আজ ১১ এপ্রিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মুহাম্মাদ কামারুজ্জামানের শাহাদাত বার্ষিকী। ফ্যাসিস্ট হাসিনা সরকার তার বিরুদ্ধে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় ২০১৫ সালের ১১ এপ্রিল রাত ১০টা ৩০ মিনিটে তার ফাঁসি কার্যকর করে।

তিনি ছিলেন একাধারে উঁচু মানের সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, গবেষক এবং বর্ষিয়ান রাজনীতিবিদ। কূটনৈতিক অঙ্গণেও তাঁর পরিচিতি ছিল উল্লেখ করার মত। তিনি অত্যন্ত সাদামাটা জীবন যাপন করতেন। তিনি ছিলেন সদা হাস্যোজ্জ¦ল ও বন্ধুবৎসল। অতি অল্প সময়ে তিনি মানুষকে আপন করে নিতে পারতেন। মহান আল্লাহ তাঁকে শহীদ হিসেবে কবুল করুন এবং জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন।

শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজীজুর রহমান এমপি, আবু সাদিক এবং জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর ছিদ্দিক, সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক শামসুজ্জামান, মনিরুল ইসলামসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

দিনব্যাপী শিক্ষাশিবিরে সাংগঠনিক দক্ষতা উন্নয়ন, আদর্শিক চেতনা জাগ্রত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা সকল দায়িত্বশীলকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

শিক্ষাশিবিরে জেলার বিভিন্ন উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শনিবার বিকালে জনাব মোবারক হোসাইন নড়াইলে আরেকটি ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেখানে তিনি গঠনমূলক কাজের মাধ্যমে ওয়ার্ড সংগঠনকে মজবুত ভিত্তি দেওয়ার জন্য সভাপতিদের প্রতি আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ