নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক
নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক
হেলাল উদ্দীন (মিঞাজী)
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে মজুদ করা ৩৯৫ লিটার অকটেন ও ২৪ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ এপ্রিল) ভোররাত থেকে সকাল পর্যন্ত পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয় বলে জানিয়েছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করে।এ সময় সোনাইছড়ি এলাকা থেকে অবৈধভাবে মজুদ করা ৩৯৫ লিটার অকটেন জব্দ করা হয়। একই সময়ে টাইম বাজার এলাকা থেকে ২০ বস্তা ইউরিয়া ও ৪ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জব্দ করা এসব জ্বালানি তেল ও সার সীমান্ত পথে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: ফয়জুল কবির বলেন, বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার, কালোবাজারি ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে অভিযান জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স