ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​বুড়িচংয়ে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১১ ২০:১৬:৪৫
​বুড়িচংয়ে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা ​বুড়িচংয়ে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

 মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।। 

কুমিল্লার বুড়িচং উপজেলায় সরকারি খাস জমির পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় পাহাড় কাটার অভিযোগে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বাকশিমুল ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরকারি খাস জমির পাহাড় কাটা হচ্ছিল-এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথভাবে এ অভিযান চালায়।

অভিযানে বাকশিমুল ইউনিয়নের আনন্দপুর এলাকায় পাহাড় কাটার দায়ে মোঃ দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সরকারি খাস জমি দখলের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের উচ্ছেদের জন্য নোটিশ প্রদান করা হয়েছে।

অভিযুক্ত দেলোয়ার হোসেন আনন্দপুর গ্রামের বাসিন্দা এবং তিনি মনসুর আলীর ছেলে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন, “সরকারি জমির পাহাড় কাটা সম্পূর্ণ অবৈধ এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, “পরিবেশ সুরক্ষা ও সরকারি সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানকালে কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রায়হান, বুড়িচং থানার উপ-পরিদর্শক জিয়াউদ্দিন, উপজেলা ভূমি অফিসের নাজির উত্তম এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তা সোনিয়া আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ