ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইলজট কমাতে জবি উপাচার্যের ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১১ ১৯:১৩:০০
ফাইলজট কমাতে জবি উপাচার্যের ব্যতিক্রমী উদ্যোগ ফাইলজট কমাতে জবি উপাচার্যের ব্যতিক্রমী উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
সাধারণত সরকারি ছুটির দিনে ক্যাম্পাস যখন নিরিবিলি ও শান্ত থাকে, তখন ব্যতিক্রমী এক চিত্র দেখা গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্যের কার্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ফাইল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে শনিবার ছুটির দিনেও অফিস করছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।

শনিবার (১১ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, উপাচার্য তার দপ্তরে গুরুত্বের সঙ্গে বিভিন্ন ফাইল পর্যালোচনা ও স্বাক্ষর করছেন। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

ছুটির দিনে কাজ করার বিষয়ে উপাচার্য বলেন, দাপ্তরিক কাজে দীর্ঘসূত্রতা কমানোই তাঁর প্রধান লক্ষ্য।

তিনি বলেন, অফিসিয়াল কাজে গতি নিয়ে আসতে এর কোনো বিকল্প নেই। আগে একই অফিসে একটি ফাইল ৪ মাস ধরে পড়ে থাকারও উদাহরণ আছে। সেই ফাইলজট এড়ানোর এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।

এ বিষয়ে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা মনে করছেন, উপাচার্যের এমন সরাসরি তদারকি ও কাজের প্রতি একাগ্রতা বিশ্ববিদ্যালয়ের ফাইলজট নিরসন এবং প্রশাসনিক জটিলতা কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ