ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১১ ১৯:০৪:১৭
​অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ​অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

এম মনির চৌধুরী রানা  

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের তালতলা এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোহাম্মদ মানিক (পিতা: বদিউল আলম)-কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক জানান, অবৈধভাবে মাটি কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং কৃষি জমির ক্ষতি হচ্ছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ