ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে আলোচনার মাঝেই যে সুখবর পেল ইরান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১১ ১৬:২৩:৪০
পাকিস্তানে আলোচনার মাঝেই যে সুখবর পেল ইরান পাকিস্তানে আলোচনার মাঝেই যে সুখবর পেল ইরান
নিজস্ব প্রতিবেদক
ইরানের একটি প্রতিনিধি দল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছে বলে জানিয়েছে পাকিস্তান সরকারের একটি সূত্র। ইতোমধ্যে আলোচনার পূর্বেই ইরানের জব্দ হওয়া সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র এমন খবর পাওয়া যাচ্ছে। খবর আলজাজিরার।

শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে। অতীতের মতো এবারও পাকিস্তান কর্মকর্তারা দুই পক্ষের মধ্যে যোগাযোগ রক্ষায় আলাদা আলাদা বৈঠক করতে পারেন।

প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ বলেছেন, আলোচনা শুরু হওয়ার আগেই যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের সম্পদ অবমুক্ত করতে সম্মত হতে হবে।

ইরানের কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে এ বিষয়ে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ