ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইল ফার্স্ট নয়, আমেরিকা ফার্স্ট নীতিতে মনোযোগ দিতে বলল ইরান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১১ ১৬:১৫:০৩
ইসরাইল ফার্স্ট নয়, আমেরিকা ফার্স্ট নীতিতে মনোযোগ দিতে বলল ইরান ইসরাইল ফার্স্ট নয়, আমেরিকা ফার্স্ট নীতিতে মনোযোগ দিতে বলল ইরান
নিজস্ব প্রতিবেদক
ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ আলোচনার ফলাফল সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের ওপর নির্ভর করছে। এসময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ‘ইসরাইলের ফার্স্ট’ নয়, ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে মনোযোগ দেওয়া উচিত। খবর আলজাজিরার।

মোহাম্মদ রেজা আরেফ এক্স-এ পোস্ট করেছেন যে, মার্কিন প্রতিনিধিরা যদি তাদের ‘আমেরিকা ফার্স্ট স্বার্থের ওপর মনোযোগ দেন, তবে একটি পারস্পরিক লাভজনক চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি ইসরাইল ফার্স্ট এজেন্ডার যেকোনো ধরনের বাস্তবায়নের বিরুদ্ধে সতর্ক করেছেন।

আরেফ বলেন, আর এমনটি যদি হয়েই যায় তবে এর ফলে একটি চুক্তিবিহীন পরিস্থিতি তৈরি হবে এবং ইরান অনিবার্যভাবে আগের চেয়েও আরো জোরালোভাবে আমাদের প্রতিরক্ষা চালিয়ে যাবে।

তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতি বিশ্বের ওপর “বৃহত্তর মূল্য চাপিয়ে দেবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ