ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মদনে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১১ ১৫:২৫:৫৫
মদনে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মদনে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার মদন উপজেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ রুয়েল মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) রাতে উপজেলার গোবিন্দশ্রী গ্রামের নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত রুয়েল মিয়া ওই গ্রামের পশ্চিমপাড়া সুজন বাজার এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রুয়েল মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে গাঁজা মজুদ করে রেখেছেন। এ তথ্যের ভিত্তিতে মদন থানার এসআই ফয়সালের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তার বসতঘর তল্লাশি করে ২৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ