ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১১ ১৫:২০:৫৫
ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
 
মোঃ অপু খান চৌধুরী।।
 
​কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে থানা মিলনায়তনে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
​সভায় নবাগত ওসি মো. ফারুক হোসেন বলেন, পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের দর্পণ হিসেবে কাজ করে।
 
​মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি অ্যাডভোকেট আবদুল আলীম খান এবং সহসভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন।
 
​অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন (দৈনিক কুমিল্লার কাগজ), সাংগঠনিক সম্পাদক অপু খান চৌধুরী (দৈনিক খবরপত্র), আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান (শ্রমিক পত্রিকা), যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন (দৈনিক যুগান্তর), আমোদপ্রমোদ সম্পাদক আতিকুল ইসলাম রাজু (দৈনিক প্রতিসময়), প্রচার সম্পাদক গাজী গোলাম মোস্তফা (আওয়ার বাংলাদেশ), আবু কাওসার, গোলাম মো. বাকি ও মো. হুমায়ুন কবিরসহ স্থানীয় কর্মরত সাংবাদিকরা।
 
সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা ও আইনশৃঙ্খলা বিষয়ে ওসির দৃষ্টি আকর্ষণ করেন। ওসি মো. ফারুক হোসেন সমস্যাগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ