ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরা সুন্দরবন থেকে ৩টি বন্দুক ও ৪টি কার্তুজ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১০ ২২:৩১:০৮
সাতক্ষীরা সুন্দরবন থেকে ৩টি বন্দুক ও ৪টি কার্তুজ উদ্ধার সাতক্ষীরা সুন্দরবন থেকে ৩টি বন্দুক ও ৪টি কার্তুজ উদ্ধার


শ্যামনগর প্রতিনিধি: 

সুন্দরবনের গহীনে অভিযান চালিয়ে তিনটি দেশীয় বন্দুক ও চারটি কার্তুজ উদ্ধার করেছে বনবিভাগ। তবে, এসময় কোনো দুষ্কৃতিকারীকে আটক করতে পারেনি তারা।


শুক্রবার (১০ এপ্রিল) সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের আওতাধীন কঞ্চির খালের বাইনতলা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।


বনবিভাগ জানায়, টহলরত বনকর্মীরা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বনদস্যুদের ধাওয়া করে। এ সময় দুষ্কৃতিকারীরা বনের গভীরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় বন্দুক ও চারটি কারতুজ উদ্ধার করা হয়।


বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল হক বলেন, সুন্দরবনে অপরাধ দমনে আমরা কঠোর অবস্থানে রয়েছি। বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত অস্ত্র পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ