ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

স্পেনকে বহিষ্কার করে নেতানিয়াহু: ‘কূটনৈতিক যুদ্ধের মূল্য দিতেই হবে’

নিউজ ডেস্ক
আপডেট সময় : ২০২৬-০৪-১০ ২১:৩৯:৫৬
স্পেনকে বহিষ্কার করে নেতানিয়াহু: ‘কূটনৈতিক যুদ্ধের মূল্য দিতেই হবে’ স্পেনকে বহিষ্কার করে নেতানিয়াহু: ‘কূটনৈতিক যুদ্ধের মূল্য দিতেই হবে’
নিজস্ব প্রতিবেদক
গাজা যুদ্ধবিরতি বাস্তবায়নে গঠিত একটি সমন্বয় কেন্দ্র থেকে স্পেনকে বহিষ্কার করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গঠিত এই সিভিল-মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টারটি ইসরাইলের কিরিয়াত গাতে অবস্থিত।

ইসরাইলের ইরান-বিরোধী যুদ্ধ, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি নীতি এবং লেবাননে তাদের প্রাণঘাতী বোমা হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে স্পেনের তীব্র সমালোচনার মধ্যেই এই পদক্ষেপটি নেওয়া হলো।

নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ‘যারা আমাদের আক্রমণ করে, তাদের বিরুদ্ধে ইসরাইল নীরব থাকবে না। স্পেন আমাদের সেনাবাহিনী—বিশ্বের সবচেয়ে নৈতিক বাহিনী—সম্পর্কে অপপ্রচার চালিয়েছে।’

তিনি আরো বলেন, ‘এই কারণে আমি আজ নির্দেশ দিয়েছি কিরিয়াত গাতের সমন্বয় কেন্দ্র থেকে স্পেনের প্রতিনিধিদের সরিয়ে দিতে, কারণ তারা বারবার ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

নেতানিয়াহু বলেন, ‘এই ভণ্ডামি ও শত্রুতাকে আমি মেনে নেব না। কোনো দেশ আমাদের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধ চালাবে এবং তার কোনো মূল্য দিতে হবে না—এটা হতে পারে না।’

এই পদক্ষেপকে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন উত্তেজনার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ